কুমিল্লা থেকে রংপুর সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো সব একই সূত্রে গাঁথা।
চিহ্নিত একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতেই এই হামলার ঘটনাগুলো ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা। সোমবার পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বলেন, সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী অন্য কোনো উপায় না পেয়ে দেশে বিশৃংখলা সৃষ্টির জন্য এই পরিস্থিতি তৈরী করেছে। অপরাধীরা কেউ ছাড় পাবে না বলেও উল্লেখ করেন তারা। পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে কদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ঘটছে সাম্প্রদায়িক হামলার ঘটনা। কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বিদের মন্দির ও বাড়িঘরে হামলা, লুটপাট, পিটিয়ে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সাম্প্রদায়িক অপশক্তি।রংপুরের পীরগঞ্জসহ সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন উল্লেখ করে, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বলে জানান নেতারা।

0 Comments