টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক- বাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

 টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক- বাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কুর্নি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
রাতে রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লসিক পরিবহনের যাত্রীবাহী বাসটি রাজধানী ঢাকায় যাচ্ছিল। পথে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নি এলাকায় পৌছালে বাসটি বিকল হয়ে পড়ে। মেরামতে সেটিকে রাস্তার পাশে দাড় করিয়ে রাখা হয়। এসময় ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মারা যান চারজন। পরে, আহতদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো দুইজনের। আশঙ্কাজনক অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে।
দুর্ঘটনার পর ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘাতক ট্রাক ও বাসাটিকে জব্দ করেছে পুলিশ।