দেশের বিভিন্ন স্থানে মন্দির-মণ্ডপে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ।
এসময় বক্তারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান । সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহীর সাহেববাজারে মানববন্ধন করেছে ইসকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। একই দাবিতে প্রতিবাদে বরিশাল নগরীতেও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও চুয়াডাঙ্গায় ও হবিগঞ্জেও বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে ।

0 Comments