বিএনপিকে ঘায়েল করতেই আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপর এসব করছে।


 আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ঘায়েল করতেই আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপর এসব করছে।এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার রাতে গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি আমলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না।  কিন্তু আওয়ামী লীগ প্রতারণার রাজনীতি করে, এখন তারা দেশে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি এই ষড়যন্ত্র রুখে দেবে বলেও হিন্দু সম্প্রদায়ের নেতাদের আশ্বাস দেন তিনি।